সভাপতির বাণী
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين
প্রিয় শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ,
আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ ও রহমতে আমাদের প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান “ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ”-এর একটি আধুনিক ওয়েবসাইট (https://mosjid.jamiatuluthfur.com) & (https://mosjid.bd)
আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ ওয়েবসাইটের উদ্দেশ্য কেবল ডিজিটাল যোগাযোগ নয়; বরং এটি কুরআন ও হাদীসের আলোকে ইসলামী শিক্ষা, আদর্শ ও দাওয়াতি চেতনার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জাম-ই-মসজিদ-এর পক্ষ থেকে সর্বস্তরের মুসল্লী, দ্বীনপ্রেমী ভাই-বোন এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মসজিদ মুসলিম উম্মাহর ঈমান, আমল, ভ্রাতৃত্ব ও তাকওয়ার কেন্দ্রস্থল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—
“নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে তারাই, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।”
— সূরা আত-তাওবা: ১৮
মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; বরং এটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা, শিক্ষা, সামাজিক ঐক্য ও ইসলামী সংস্কৃতির প্রাণকেন্দ্র। প্রিয় নবী সাঃ ইরশাদ করেছেন—
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।”
— সহীহ আল-বুখারী, হাদীস: ৪৫০; সহীহ মুসলিম, হাদীস: ৫৩৩
এই মসজিদকে একটি আদর্শ ইসলামী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা দ্বীনি শিক্ষা, কুরআন তিলাওয়াত, ইসলামী আলোচনা, নৈতিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা— এই মসজিদ হবে ঈমানী চেতনা, সৌহার্দ্য, শান্তি ও মানবকল্যাণের এক উজ্জ্বল বাতিঘর।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মসজিদের সকল দাতা, মুসল্লী, শুভাকাঙ্ক্ষী ও পরিশ্রমী সেবকদের প্রতি, যাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এই দ্বীনি কার্যক্রম এগিয়ে চলছে। আল্লাহ তাআলা যেন সকলের দান, শ্রম ও খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।
আসুন, আমরা সবাই মসজিদের সাথে নিজেদের সম্পর্ক আরও সুদৃঢ় করি, জামাআতে সালাত আদায়ে যত্নবান হই এবং আগামী প্রজন্মকে ইসলামের সুশীতল ছায়াতলে গড়ে তুলি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন।
والسلام عليكم ورحمة الله وبركاته
মৌলভী মোঃ জুবেদ আলী
সভাপতি
ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জাম-ই-মসজিদ
ওয়েবসাইটঃ mosjid.jamiatuluthfur.com
